যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের নাভারণ পুরাতন বাজারে গণসংযোগ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বাজারের সকল দোকানদারসহ দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এমপি মনির বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই। সেই বিজয় সুনিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা জনগণের নিরাপত্তা দিতে পারে না। জামায়াত-বিএনপি সরকারের কাছে অন্যায় দাবি আদায়ের ব্যর্থ চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটিতে আর কোন অন্যায়কে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশ সেবার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, কাশেম শিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, সোলায়মান হোসেন, মুজিবার রহমান, যুবলীগ নেতা মো. নাসির উদ্দীন, উজ্জল হোসেন, জসিম উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, ছাত্রলীগ নেতা রাজিব, রাজন প্রমুখ।
