জামালপুরের ইসলামপুরে ইজিবাইক উল্টে চালক আদদ্বীন মিয়া (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলার পোড়াবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক আদদ্বীন উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর সরকারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
এলাকাবাসী জানান, ইজিবাইক চালক আদদ্বীন যাত্রী নিয়ে ইসলামপুর থেকে ঝগড়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পোড়াবাড়ি মোড় ঘুরাতেই যান্ত্রিক ত্রুটির কারনে ইজিবাইকটি উল্টে যায়। যাত্রীরা বাইরে পড়ে গেলেও আদদ্বীন ইজিবাইকের নিচে চাপা পড়েন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেখানে কয়েকজন পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
