ঢাকা আরিচা-মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বুধবার ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস ছামাদদ প্রামানিক (৫৫)। তিনি হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের গেন্দু প্রামানিকের ছেলে।
আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছন। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশে পল্লীসেবা পরিবহনের মিনিবাসটি জোকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএম
