গাজীপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৫৮
গাজীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার জঙ্গল থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, ওই এলাকার ফু ওয়াং কারখানার পূর্বপাশের জঙ্গলে এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে কোনো কাপড় ছিল না। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
লাশটি কয়েকদিন আগের বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।
 
ইত্তেফাক/কেকে