বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন উপলক্ষ্যে এক সমাবেশ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। প্রশাসন ও পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, র্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, খুলনা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। অন্যান্যের বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আশিকুজ্জামান, হাদিউজ্জামান হাদী, গোলাম হাসান, ইসমাইল হোসেন বাবু, মিজানুর রহমান মিলন গোলদার, অধ্যক্ষ অমিতেষ দাস প্রমুখ। এসময় সহস্রাধিক মানুষ বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন করেন।
ইত্তেফাক/এমআই
