টেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:৩৮
কক্সবাজারের টেকনাফে নাফনদীতে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও বিজিপির (মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ) মধ্যে যৌথ টহল পরিচালনা করা হয়েছে। 
 
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পিড বোটযোগে এবং মিয়ানমারের ৪নং বিজিপি ব্রাঞ্চের অধীনস্থ পিইন পুঁ ক্যাম্পের পরিচালক থিং লিং মংয়ের নেতৃত্বে ১০ সদস্যের টহল দল নাফনদীতে যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। টহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা কুশলাদি বিনিময় করেন। 
 
সেন্টমার্টিনে আর্বজনার স্তুপে লাখ পিস ইয়াবা : সেন্টমার্টিনের কোস্টগার্ড জওয়ানরা অভিযান চালিয়ে আর্বজনার স্তুপ হতে লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। বুধবার ভোর পৌনে ৭টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন সিজি স্টেশনের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ময়লা আর্বজনার স্তুপে লুকিয়ে রাখা একটি ইয়াবার বস্তা উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি