পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির মা সায়রা বেগম (১০০) ইন্তেকাল করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ছেলে ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন। সায়রা বেগম জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের প্রয়াত হাজী বাবরু মিয়া স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এর আগে তাকে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সর্বশেষ প্রায় ২ মাস আগে তাকে নগরীর মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ইত্তেফাক/ইউবি
