রাজবাড়ীর পাংশায় দুই ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের আর এন্ড বি এবং যশাই ইউনিয়নের দলাগিলা গ্রামের কে এন্ড বি ইটভাটায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দুই ইটভাটাকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় ওই দুই ইটভাটার কাছে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি। এ কারণে আর এন্ড বি ইটভাটা মালিক রইস উদ্দিনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা এবং কে এন্ড বি ইটভাটা মালিক নাসির উদ্দিনের কাছ থেকে সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফয়সাল হক ইত্তেফাককে জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের সারাদেশ পাতায় “পাংশা-কালুখালীতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর পাংশা-কালুখালীর উপজেলার পাঁচ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
ইত্তেফাক/নূহু
