শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

ভাণ্ডারিয়ার ১০শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেবে আজ

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২২:৩৫

শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের জাতীয় প্রতিযোগিতা আজ। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০শিক্ষার্থী উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। তারা হলেন ১০ম শ্রেণীর শারমিন আক্তার, অনন্যা বেপারী, হিরা আক্তার, ৯বম শ্রেণির রুপকথা রানী মেঘা, ইরা আক্তার, ৮ম শ্রেণীর তৃষ্ণা, প্রজ্ঞা মন্ডল, পৃথা মল্লিক, ৭ম শ্রেণীর রিথীম আক্তার ও ৬ষ্ঠ শ্রেণীর জাফরিন আক্তার।

ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এজন্য বুধবার ভাণ্ডারিয়ার প্রতিযোগিরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার।

ইত্তেফাক/নূহু