বুধবার রাত ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকস্মিক এক বিক্ষোভ মিছিল বের করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে ২০ মিনিটকাল যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা মহাসড়কের মাঝে দাঁড়িয়ে মুহুর্মুহু শ্লোগান দিয়ে চাকরির কোটা বৈষম্য দূর করে আন্দোলনের ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল হক, আসাদুজ্জামান আসাদ ও অন্যান্য ছাত্রবৃন্দ।
ইত্তেফাক/নূহু
