প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান আর নেই

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৩:৪২
মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর সহচর সাবেক সাংসদ ও দৈনিক ইত্তেফাকের সাবেক আবাসিক প্রতিনিধি এবং প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
স্বাধীনতার পর আমান উল্লাহ খান বগুড়া থেকে দেশের প্রথম আঞ্চলিক দৈনিক বাংলাদেশ পত্রিকা প্রকাশ করে সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
 
আমান উল্লাহ খান ১৯৪১ সালে শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের বগুড়ার সংবাদ দাতা ছিলেন। তিনি ১৯৬৯-১৯৭৪ সাল পর্যন্ত বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩ সালে শেরপুর-ধুনট জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৬৮ সালে বগুড়ার ইতিহাস বিষয়ক গ্রন্থ 'আজকের বগুড়া' রচনা করেন।
 
ইত্তেফাক/এসএস