ভাণ্ডারিয়া ৬৭ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ১০১তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৩:৫০
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার রাতে স্থানীয় ৬৭ নম্বর ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী ১০১তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক'ত্তর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী  অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন,পার্শবর্তী কাঠালীয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, ভাণ্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বি আর ডিপির সভাপতি মো. গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দারের সভাপতিত্বে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মো. হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম জোমাদ্দার ও মো. গিয়াস উদ্দিন লিটন প্রমুখ।
 
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে ৮৯টি ইভেন্টে ৩৫০জন প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
 
ইত্তেফাক/এসএস