বেনাপোল সীমান্তে ৭০ কেজি গাঁজা জব্দ

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৪:৩৮
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে ৭০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারী দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
 
৪৯ বিজিবি'র রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মামুন হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি ভারতের বনগাঁর সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি চোরাকারবারীদলের সদস্যরা রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। এ ধরণের সংবাদ পেয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা বেনাপোল আইসিপি ক্যাম্পে জমা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস