কোম্পানীগঞ্জে ৩ শীর্ষ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৯:০১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের ৩ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। 
 
আটককৃত ডাকাতরা হলো- চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৈয়ব আলী প্রকাশ মিষ্টার, একই ওয়ার্ডের মিজানুর রহমান রুবেল, ও ফেনী জেলা মহিপাল এলাকার তাজুল ইসলাম তাজু। 
 
এলাকাবাসীর ও থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রবিউল হক এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় ৩ ডাকাতকে গ্রেফতার করা। ডাকাতদের কাছ থেকে ২টি এলজি, ৫ রাউন্ড গুলি, ২টি কোরা বাড়ি, একটি মুখোস উদ্ধার করা হয়। 
 
এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রবিউল হক জানান, আটককৃতদেরকে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। 
 
ইত্তেফাক/রেজা