কক্সবাজারে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১১:১০
কক্সবাজারের ঈদগাও হিমছড়ি পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালের দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
 
কক্সবাজার মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আজ সকালে ঈদগাও পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই লাশ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।
 
তিনি আরও জানান, সন্ত্রাসীরা এই দুই যুবককে গুলি করে হত্যা করে পাহাড়ি ঢালুতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস