হবিগঞ্জ শহরতলীর সুলতানশী গ্রামে এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে গেছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের করিম মিয়ার মেয়ে মুক্তা আক্তারের (১৩) সাথে একই গ্রামের কিশোর মোশাহিদ মিয়ার (১৪) প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের ধরে এনে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক না হওয়ায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সদর থানার এসআই নাইম ও এএসআই আতোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দেয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর মোশাহিদ মিয়া পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআই
