নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকায় আসা বাংলাদেশি যাত্রী শাহিরন আহমেদ, আহমেদ, মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউিনিটে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
তিনি আহতদের পাশে কিছু সময় অতিবাহিত করেন। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন, সম্ভব সব রকমের সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা পৌঁছে দেন।
এ সময় বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন জানান, আহতদের অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হবে। এ সময় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক ও বার্ন ইউনিটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
