বগুড়ার নন্দীগ্রামের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের সামছুল হকের মেয়ে সেলিনা খাতুন (২৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হলিম (২৮)।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক জিন্নুর রহমান ইত্তেফাককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নুন্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসএস
