নন্দীগ্রামে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১১:৪০
 
বগুড়ার নন্দীগ্রামের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যামে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের সামছুল হকের মেয়ে সেলিনা খাতুন (২৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হলিম (২৮)।
 
এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 

ইত্তেফাক/এএম