বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৫:৩৭
বেনাপোল কাস্টম হাউসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট টিমের সদস্যরা শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে। 
 
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কসমেটিকস, জুতা, ইমিটেশন জুয়েলারিসহ বিভিন্ন রকম ভারতীয় মালামাল।  বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রীরা ব্যাগেজ সুবিধার অতিরিক্ত মালামাল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল। প্রতিদিন সকাল ৬টার দিক থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত  পাসপোর্টধারী এ সব ব্যাগেজ ব্যবসায়ীরা বেনাপোল চেকপোস্ট এলাকায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আতাত করে এ কারবার চালিয়ে আসছিল। 
IMG0
এ দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের তথ্য থেকে জানা যায়, প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ ভারতীয় পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করে। যাদের অধিকাংশই ব্যাগেজ ব্যবসার সঙ্গে জড়িত। 
 
বেনাপোল কাস্টম হাউসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট টিমের রাজস্ব কর্মকর্তা গোলাম মোর্তজা জানান, চেকপোস্ট কাস্টমসে অভিযান চালিয়ে এ সব পন্য জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি