সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৬:৫২
নওগাঁয় শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ এবং চারজন আহত হয়েছেন। এদিকে রংপুরের পীরগঞ্জে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
নওগাঁ প্রতিনিধি ও মান্দা সংবাদদাতা: মান্দা ও পত্নীতলা উপজেলায় শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুুুলিশ। ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 
নিহতরা হলেন- মান্দা উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মো. আলামিন (২২) ও নিয়ামতপুর উপজেলার মৃত ফজলুল রহমানের ছেলে জুয়েল হোসেন (২৪)।
 
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক দেড়টায় পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার মিঠিপুর ইউনিয়নের ইউপি সদস্য রওশনপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম শাহিন (৪০) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেকুল ইসলাম (৩৩)। শুক্রবার গভীররাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের দুরামিঠিপুরের টিনির ডোবা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নিমাণাধীন ব্রিজের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/আরকেজি