মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রায় পাঁচশ শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও গ্রাফিক নভেলে ‘বঙ্গবন্ধু’ বই দুটি বিতরণ করা হয়।
শনিবার বেলা ১১ টায় উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির অনুষ্ঠানটি আয়োজন করে।
জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্র নায়ক ফারুক, অভিনেত্রী নতুন, কন্ঠ শিল্পী আলম আরা মিনু, ক্রিকেটার তাইজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান জিঠু,জাকির হোসেন প্যারট,আবীর রহমান সৈকত, জহিরুল ইসলাম লিমন প্রমুখ।
ইত্তেফাক/রেজা
