হবিগঞ্জে জেএমবি সদস্য আটক

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:২৬
হবিগঞ্জে মশিউর রহমান নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে তাকে সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে আটক করা হয়। তিনি লাখাই উপজেলার বামৈ গ্রামের মমিন হোসেনের ছেলে। সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
 
র‌্যাব জানায়, গত ডিসেম্বরে তার সহযোগিদের আটক করা হয়। মশিউর দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। গোপন সূত্রে খবর পেয়ে সিলেট র‌্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি