খাগড়াছড়িতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৪৫
খাগড়াছড়িতে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় শনিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
 
দুপুরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু মুন্সিপাড়া এলাকায় আমিল কুমার ত্রিপুরার ছেলে সাধন কুমার ত্রিপুরা (১৫) বজ্রপাতে মারা যায়। সে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালি শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে সে একটি বাড়ির পাশে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে সাধন ঘটনাস্থলে মারা যায়। মাটিরাঙা থানার ওসি সৈয়দ জাকির হোসেন জানান, সাধন মাটিরাঙ্গা মডেল সরকারি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
 
অন্যদিকে, একই সময় গুইমারা উপজেলার সদর ইউনিয়নের আটবাড়ি গ্রামের জ্যোতি কুমার ত্রিপুরার মেয়ে দিপিকা ত্রিপুরা (১০) বজ্রপাতে মারা যায়। গুইমারা থানার ওসি মো. সাহাদাৎ হোসেন টিটু জানান, দিপিকা দুপুরে বাড়িতে বজ্রপাতে মারা যায়। সে গুইমারা স্কুলের ছাত্রী ছিল।
 
ইত্তেফাক/আরকেজি