আওয়ামী লীগ নেত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২১:১৫
কক্সবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করতে এসে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। শনিবার এ ঘটনা ঘটে।
 
দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরি বলেন, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ মরহুম ওসমান সরোয়ার আলম চৌধূরীর কন্যা হিসেবে কলেজ প্রশাসনের আমন্ত্রণে শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে যাই। এসময় বক্তব্য দেয়ার জন্য আমার (কাবেরি) নাম ঘোষণা করলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অশালীন গালিগালাজ শুরু করে। ছাত্রলীগ নেতা শাখাওয়াত চেয়ার নিয়ে আমাকে মারতে তেড়ে আসেন।
 
এসময় কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা ছাত্রলীগকে নিবৃত করার চেষ্টা করলে তাদেরও লাঞ্ছিত করা হয় বলে জানান তিনি। পরে অধ্যক্ষ একেএম ফজলুল করিমসহ উপস্থিত শিক্ষক তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
 
ইত্তেফাক/আরকেজি