২০১১ সাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কথা বলে তাকে দলে রাখেননি তখনকার কোচ জিমি সিডন্স ও নির্বাচকেরা। সিদ্ধান্ত মেনে নেলেও কষ্টটা আর আটকে রাখতে পারেননি। তাই সেদিন বিসিবি একাডেমি মাঠে কেঁদে ছিলেন তিনি।
একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো। তবে এবার মাশরাফি নয়, কাঁদলেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডে হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা হয়নি এই পেসারের।
পরে এক প্রতিক্রিয়া তিনি সাংবাদিকদের বলেন, সবাই যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এ নিয়ে আমার কিছু বলার নেই।
আ্ররও পড়ুন: ঝুলতে গিয়ে পর্যটকের মৃত্যু
এসময় আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ডানহাতি এই পেসার। সবার সামনেই কেঁদে ফেলেন তিনি। পরে আরেক প্রশ্নের জবাব দিতে গিয়ে আবারও চোখের পানি মুছতে দেখা যায় তাসকিনকে।
তিনি বলেন, সবাই ভালো চান। খারাপ চান না কেউই। আমার সামনে সুযোগ আছে। আমি চেষ্টা করব, ভালো করে খেলার।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এই দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন তাসকিন।
ইত্তেফাক/জেডএইচ
