কোটা সংস্কার ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১১:২১
 
কোটা সংস্কার আ‌ন্দোলনকারী‌দের না‌মে মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারসহ পাঁচ দফা দা‌বি‌তে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ক্যাম্পা‌সে বি‌ক্ষোভ কর‌ছে আ‌ন্দোলনকারীরা। তারা বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় গ্রন্থাগা‌রের সাম‌নে জ‌ড়ো হ‌য়ে মামলা প্রত্যাহার ও কোটা সংস্কা‌রের দা‌বি‌তে বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছেন।
 
বি‌ক্ষো‌ভে বিশ্ব‌বিদ্যাল‌য়ের অন্তত দুই হাজার ছাত্র-ছাত্রী অংশ নি‌য়ে‌ছেন। কোটা সংস্কা‌র আ‌ন্দোলনকারী‌দের বিরু‌দ্ধে পু‌লি‌শের ওপর ইটপাট‌কেল নি‌ক্ষেপ ও জন‌ভোগা‌ন্তি সৃ‌ষ্টি করার দা‌য়ে গত বুধবার শাহবাগ থানায় অজ্ঞাতনামা ৭০০জ‌নের বিরু‌দ্ধে মামলা করা হয়।
 
ইত্তেফাক/এএম