‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। কোন নবী কখনো তার উম্মতদের জঙ্গিবাদ শিক্ষা দেননি।’রবিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভা কক্ষে অনুষ্ঠিত বিদেশি আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সফররত একটি ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞ প্রতিনিধি দলের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
বাংলাদেশ সফররত প্রতিনিধি দলে রয়েছেন- ইউক্রেনের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গ্রান্ড মুফতি ড. শাইখ আহমদ তামিম, ইরাকের গ্রান্ড মুফতি ড. শাইখ রাফে‘য় ত্বাহা আত তায়েফ, যুক্তরাষ্ট্রের আলবাহিজ ইনস্টিটিউটের পরিচালক মানজারুল ইসলাম আল আজহারী, মালয়েশিয়ার এসোসিয়েশন অব উলামা আইএম এর প্রেসিডেন্ট মাওলানা মুহাম্মদ আবদুল কাদির আল ক্বাদিরী, সিরিয়ার দারুল ইফতার খতিব হামদী কানজো, ভারতের মুফতী সৈয়দ বখতিয়ার উদ্দিন নঈমী প্রমুখ।
মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, কুরআন সুন্নাহর আলোকে প্রকৃত দীনী শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদান করবে। বাসস
ইত্তেফাক/ইউবি
