১৪০ কেজি গাঁজা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৩

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২০:২৭
মুক্তাগাছায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে ইউপি সদস্যসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
তারা হলেন- উপজেলার ৬নং মানকোন ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ওরফে বাবুল মেম্বার, মৃত মুনসুর আলীর ছেলে মো. সুরুজ আলী (৩৮), খোরশেদ আলমের ছেলে কাউছার আলী (২২)। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি