রাজশাহীর পদ্মায় ডুবে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমলা এলাকায় পদ্মা নদীর মধ্য চরের পাশে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
খবর পেয়ে তাকে উদ্ধারে দমকল বিভাগের ডুবরি টিম কাজ শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানান নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান।
নিখোঁজ আসিফ আল মাসুদ মৃন্ময় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি নওগাঁয়।
ইত্তেফাক/আরকেজি
