কালুখালীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১১:৫১
রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ হযরত শেখ (২৮) নামের এক চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামের ওসমান শেখের ছেলে। 
 
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার দিবাগত রাতে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়ীয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি টুটুবো রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত হযরতের বিরুদ্ধে পাংশা থানায় পাঁচটি ও রাজবাড়ী সদর থানায় চারটি হত্যা মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে