নাসিরনগরে সংঘর্ষে যুবক নিহত, নারীসহ আহত ৯

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:৫৫
নাসিরনগরে দুই পক্ষে সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত ও নারীসহ প্রায় ৯জন আহত হয়েছেন। উপজেলার চিতনা সুন্দরপুর গ্রামে সোমবার সকালে মাজু মিয়া ও নাছির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া সুন্দরপুর গ্রামের নাছির মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, চিতনা সুন্দরপুর গ্রামে সকালে পূর্বশক্রতার জের ধরে জমিতে চাষ দেয়াকে কেন্দ্র করে  মাজু মিয়া ও নাছির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ প্রায় ১০জন আহত হন। আশংকাজনক অবস্থায় আহত রুবেল মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
 
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, এখনও মামলা হয়নি। তবে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ইত্তেফাক/আরকেজি