নগরকান্দায় ৫দিন বয়সের কন্যা শিশুর লাশ বাড়ির পাশের ডোবার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঝাটুরদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগে শিশুটির মা হামিদা বেগম (২৫) এবং দাদি ফরিদা বেগমকে (৭০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ঝাটুরদিয়া গ্রামের জাকির হোসেন মোল্যার স্ত্রী হামিদা বেগম বুধবার সকালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। রবিবার সকালে হঠাৎ শিশুটিকে ঘরে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার শুরু করেন তার দাদি এবং মা।
সোমবার সকালে বাড়ির পাশে ডোবার পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। এদিকে হত্যার অপরাধে প্রাথমিক সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা এবং দাদিকে আটক করেছে পুলিশ। নগরকান্দা থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
