বগুড়ায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:৫৭
বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশের প্রতিবাদে বগুড়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এরআগে দুপুর ১২টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে আইন কলেজের সামনে পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
 
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাবেক সভাপতি মো. রেজাউল করিম বাদশা, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি