মনপুরার মেঘনার বিভিন্ন পয়েন্টে সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে মেঘনা থেকে ৫টি বেহুন্দি জাল ও চর ঘেরা ১২টি ৭ হাজার মিটার নেট জাল জব্দ করে। পরে জব্দকৃত সকল জাল হাজির হাট ল্যান্ডিং ষ্টেশন ঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, রুটিন মাফিক প্রতিদিনের ন্যায় তারা মেঘনায় যৌথ অভিযান চালায়। সোমবার সকাল ৮টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত তারা মেঘনার বিভিন্ন পয়েন্ট হাজির হাট, নাইবের হাট, দাসের হাট, মাষ্টারহাট, জনতা বাজার, মাঝের ঘাট, চরনিজাম, ভুইয়ার হাট, জংলার খাল, রিজির খাল কাটাখাল ও রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।
মেঘনায় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্যাহ আল মামুন, মৎস্য অফিসার আঃ গাফফার, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার হাতিয়া পেটি অফিসার মোঃ রেজাউল।
অভিযান সম্পর্কে উপজেলা মৎস্য অফিসার আঃ গাফফার বলেন, মেঘনায় অভিযান অব্যাহত থাকবে। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান চলবে।
ইত্তেফাক/নূহু
