বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উত্তোরণ উপলক্ষে বাংলাদেশে অভিবাসনে পিছিয়ে পড়া ৮ বিভাগের ৮ টি উপজেলার মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিবাসন সেবা সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সেবা সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনডিসি, সচিব ডঃ নমিতা হালদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবেদ হাসান, নীলফামারী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুল আজম, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল প্রমুখ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ নমিতা হালদার বলেন, আমাদের দেশের নাগরিকরা বিদেশে গিয়ে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। আমি নিজে সৌদি আরবে গিয়ে বাংলাদেশের নাগরিকদের বিভিন্নভাবে নির্যাতীত হতে দেখেছি। আর যাতে কোনো নাগরিক বিদেশে গিয়ে নির্যাতনের শিকার না হয় সেজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় রিক্রুটিং এজেন্সি নিয়োগ ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা যেন সেই দেশের ভাষা শিখে সম্মানের সাথে ভাল কাজ করতে পারে সে ব্যাবস্থা করা হবে।
অনুষ্ঠান শেষে সচিব কিশোরগঞ্জ উপজেলার চা বাগানগুলো পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু
