কলম্বিয়া সীমান্তের কাছে বিস্ফোরণে ইকুয়েডরের ৩ সৈন্য নিহত

আপডেট : ২১ মার্চ ২০১৮, ১০:৫৭
 
ইকুয়েডরের উত্তরাঞ্চলে কলম্বিয়া সীমান্তের কাছে মঙ্গলবার এক বিস্ফোরণে দেশটির তিন সৈন্য নিহত ও আরো সাত জন আহত হয়েছে। দেশটির সরকার একথা জানিয়েছে। 
 
ইকুয়েডরের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, সৈন্যরা সেখানে টহল দেয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
 
মন্ত্রণালয় জানায়, ‘এ বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে সশস্ত্র বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে।’ 
 
তারা আরো জানায়, এতে অন্তত সাতজন আহত হয়েছে । আহতরা বেসামরিক নাগরিক নাকি সৈন্য তা জানা যায়নি।
উপকূলীয় এসমারালদাস প্রদেশের মাতাজে এলাকায় এ ঘটনা ঘটে। বাসস।
 
ইত্তেফাক/এএম