হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিকেল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া ট্রাকচাপায় নিহত হয়েছেন।
বুধবার সকালে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবার সকালে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিকেল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ কেন্দ্রে রওনা হন। পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ইত্তেফাক/ইউবি
