নকল সোনার বারসহ আটক ৩

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:৩০
মেলান্দহে নকল সোনার বারসহ ৩জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা হলেন-মেঘারবাড়ি গ্রামের হইবর (৩২), আল আমিন (৩৫) এবং মজিবর রহমান (৪০)।
 
ওসি মাজহারুল ইসলাম জানান, তাদের কাছ থেকে আরো ৪টি নকল সোনার বার পাওয়া যায়। মামলার আইও এসআই রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি