মুরাদনগরে ৩ প্রতারক আটক

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২২:৩৪
মুরাদনগর উপজেলায় ৩ প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তারা নিজেদের পরিবেশ অধিদফতরের কর্মকর্তা বলে দাবি করেন। বুধবার বিকেলে উপজেলার নগরপাড় এলাকায় চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।
 
তারা হলেন- সদর উপজেলার খালিশ গ্রামের মৃত. আব্দুল আজিজ মিয়াজীর ছেলে মজিবুর রহমান (৭০), একই উপজেলার মহেশপুর গ্রামের রহিমবক্স হাওলাদারের ছেলে খোরশেদ আলম (৬০) ও চাঁদপুরের মতলব উপজেলার উত্তমদী গ্রামের জয়নাল আবদীনের ছেলে স্বপন মিয়া (৫০)।
 
এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আরজুন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি