নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম মিহন। সে ওই এলাকার মালেয়াশিয়ান প্রবাসী মনির হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিহন বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে। পরে তারা ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মৃত মিহনকে ঘোষণা করেন।
ইত্তেফাক/এসএস
