চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এগুলো জব্দ করা হয়।
জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্টলিংক লিমিটেড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সোনার বারগুলো জব্দ করে ৫৯ বিজিবি।
বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি ভোল্টে জমা দেয়া হবে বলে জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী। তিনি আরও জানান, জব্দকৃত ওই সোনার মূল্য ৫০ লাখ টাকা।
ইত্তেফাক/এসএস
