রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় এক আদিবাসী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ওই আদিবাসী বৃদ্ধের নাম কেতু সরদার (৬০)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের মৃত খোকন সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বহরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ভাটিয়াপাড়াগামী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ইত্তেফাক/এসএস
