যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাবেক কর্মকর্তা কারাগারে

আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের সাবেক উপরিচালক নাজমুল কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
গত ৩ জানুয়ারি ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হন নাজমুল কবির। দুর্নীতি দমন কমিশনের ঢাকার বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করেন। নাভারনের মাদক পরিবেশক মহব্বত আলী টুটুলের লাইসেন্স নবায়নের জন্যে তিনি এ ঘুষ নেন বলে দুদক কর্মকর্তারা জানান।
 
দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, নাজমুল কবিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। এখনও চার্জশিট হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি