কাউখালীতে মৎস্য অধিদফতর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা এবং সন্ধ্যা ও কচা নদী থেকে ১০ হাজার মিটার জাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। আটক জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেনের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
