শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে প্রকাশ পায়। দেলোয়ার হোসেন মিয়াজী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি প্রথমে ২০০৮ সালের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দ্বিতীয় পর্যায়ে ২০১৪ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।
বৃহস্পতিবার বিকেলে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি শারীরিক অসুস্থতার কারণে সরকারি কাজ সঠিকভাবে করতে পারছি না তাই পদত্যাগ করেছি। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ বা অনুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্যাহ মারুফ বলেন, উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছি আমি শুনেছি। তবে আমি কোন পদত্যাগ পত্রের অনুলিপি পাইনি।
ইত্তেফাক/আরকেজি
