১৯ এপ্রিল (শুক্রবার) সারা দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর রির্সোসেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও নর্থসাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ৮ম ইন্টারন্যাশনাল এইচ আর কনফারেন্স।
বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের এই মিলন মেলায় অংশগ্রহণ করবেন প্রফেসর ড. আল্যান বার্ড (প্রফেসর, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, ইউএসএ), ড. অজন্তা ধর্মসিড়ি, প্রেসিডেন্ট, আইপিএম, শ্রীলংকা), ড. টি ভি রাও (প্রফেসর, আইআইএম, ইন্ডিয়া) ও দেশ-বিদেশের প্রসিদ্ধ অনেক ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং উল্লেখযোগ্য সংখ্যক মানবসম্পদ পেশাজীবীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্মবিরতিতে আড়াইশ নৌযান
এবারের কনফারেন্সের থিম হচ্ছে ‘এইচআর লিডারশিপ ফর ইমারজিং ইকোনমি’। এই অনুষ্ঠানে মানবসম্পদের উন্নয়ন ও এর আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশক জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করবেন অনেক বিখ্যাত ব্যাপ্তিবর্গ।
ভেন্যু. নর্থসাউথ ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়াম।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন. ০১৭৯০৪৪৪৪১১, ০১৭৯০৪৪৪৪৭৭ অথবা ইমেইল করুন [email protected]।
এছাড়া ভিজিট করতে পারেন- http://www.bshrmbd.com/bshrm/new_conference_registration.php
ইত্তেফাক/জেডএইচ
