লাঙ্গলবন্দে অষ্টমীর স্নান উৎসব শুরু শনিবার

আপডেট : ২২ মার্চ ২০১৮, ২২:৫৫
সনাতন হিন্দু সম্প্রদায়ের পাপমোচনে পুণ্য স্নানার্থে এক অন্যন্য তীর্থ ভূমি নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে শনিবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব।
 
শুল্কাতিথি অনুযায়ী শনিবার সকাল ১০টা ৩০ মিনিট ৫০ সেকেন্ডে লগ্ন শুরু হবে। দুই দিনব্যাপী এ স্নান উৎসব শেষ হবে আগামী রবিবার সকাল ৭টা ৫২ মিনিট ৩০ সেকেন্ড।নিরাপত্তা জোরদারে জেলা ও উপজেলা প্রশাসন লাঙ্গলবন্দে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
 
ইত্তেফাক/আরকেজি