যশোর-বেনাপোল সড়ক চার লেনের দাবীতে আজ শুক্রবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ওই সড়কে ঝিকরগাছার লাউজানী থেকে নাভারণ পুরাতন বাজার পর্যন্ত মানববন্ধনের এ দীর্ঘ লাইনটি প্রায় দেড় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।
মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সুশীল সমাজ ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান বাবু'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, সাহানা বেগম প্রমুখ।
পরে যশোর-বেনাপোল সড়ক ৪ লেনের দাবীতে সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পরিদর্শন দলের সদস্য রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি'র নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় চৌগাছা-ঝিকরগাছা এর সাংসদ অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক মাস্টার নূর জালাল উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
