আফসানা খানমের মৃত্যুতে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর শোক

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:১১
নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা বিমানের নিহত পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। আজ শুক্রবার এক শোক বাণীতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
 
মন্ত্রী বলেন, মৃত্যু অমোঘ। কিন্তু কিছু মৃত্যু নিদারুন কষ্টের মাঝে নিক্ষেপ করে। আফসানার মৃত্যু আমাদের এরকম বেদনার মুখোমুখি করেছে।
 
পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই